সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিধিমালা কেন নয়: হাইকোর্ট

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:২০ PM
সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিধিমালা কেন নয়: হাইকোর্ট

সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিধিমালা কেন নয়: হাইকোর্ট © ফাইল ফটো

দেশের সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিধিমালা কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ–সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোরর্টের ভার্চুয়াল বেঞ্চ এ রুল দেন। গত ১ সেপ্টেম্বর দেওয়া রুলের বিষয়টি আজ সোমবার জানা যায়।

তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ–সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে নির্দেশনা চেয়ে সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম গত মাসে রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্…
  • ১৩ আগস্ট ২০২৬
সুগন্ধি চাল রফতানিতে কঠোর অবস্থান সরকারের
  • ১৩ আগস্ট ২০২৬
সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তা…
  • ১৩ আগস্ট ২০২৬
মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ…
  • ১৩ আগস্ট ২০২৬