মাস্ক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ

০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধান ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রোববার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভায় শিক্ষামন্ত্রী মাস্ক পরার বিষয়ে এই বাধ্যবাধকতার কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাস্ক পরিধান করা ছাড়া কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকবেন পারবে না। অভিভাবকদের এখানে বড় ভূমিকা রয়েছে। তারা তাদের সন্তানদের বাসা থেকেই মাস্ক দিয়ে দেবেন, যাতে শিক্ষার্থীরা মাস্ক পরিধান করেই আসে। শিক্ষার্থী ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া একেবারে কমবয়সী যারা, তাদের কোনো সংকট হচ্ছে কি না তা শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থী এবং ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিন শ্রেণিকক্ষে আসবে। এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে। অন্যদিকে, প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে।

শিক্ষক হত্যার এজাহারে নিজের নাম আসার প্রেক্ষিতে যা বললেন ইব…
  • ০৫ মার্চ ২০২৬
স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া-হানিফ সংকেত-ক্যাডেট কলেজস…
  • ০৫ মার্চ ২০২৬
আরব বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল : রাশি…
  • ০৫ মার্চ ২০২৬
র‍্যাঙ্কিং চালু হচ্ছে স্কুল-কলেজে
  • ০৫ মার্চ ২০২৬
শিলখালী রেঞ্জে বনভূমি দখল ও গাছনিধন, অভিযোগের তির রেঞ্জ কর্…
  • ০৫ মার্চ ২০২৬
সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে কুবিসাসের ইফতার মাহফিল অনুষ্ঠ…
  • ০৫ মার্চ ২০২৬