সামিয়া রহমান ও ঢাবি লোগো © ফাইল ছবি
গবেষণা প্রবন্ধে চৌর্যবৃত্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানের পদাবনিতর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (৫ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।
জানা গেছে, আগামী ২১ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সামিয়া রহমান সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের ওই বেঞ্চ ।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি গবেষণা প্রবন্ধে চৌর্যবৃত্তির দায়ে সহযোগী অধ্যাপক সামিয়া রহমান এবং অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানের পদাবনতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি পিএইচডি গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুককেও একই শাস্তি দেওয়া হয়।