শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ

০২ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৫ PM
চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ © ফাইল ছবি

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানায় সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ২ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।

আজ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক তুষার ইমরানসহ আরও অনেকেই। এর আগে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা শহরে বিক্ষোভ সমাবেশ করে।

ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬