ঘরে ঢুকে বাসা ছাড়ার নোটিশ পেলেন পরী

০১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫০ PM
চিত্রনায়িকা পরী মণি

চিত্রনায়িকা পরী মণি © সংগৃহীত

কারাগার থেকে বনানীর বাসায় ফিরে বাসা ছেড়ে দেওয়ার নোটিশের কথা জানতে পেরেছেন চিত্রনায়িকা পরী মণি।

পরী মণি আজ বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বললেন, ‘কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব? এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে? চার দিন আগে তাঁকে এই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত মতামত দেয়নি টেকনিক্যাল কমিটি

ক্ষুব্ধ পরী মণি বললেন, ‘আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?’

২৭ দিন আটক থাকার পর অবশেষে আজ বুধবার সকালে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

ট্যাগ: আদালত
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close