দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি বিএনপির

২৮ আগস্ট ২০২১, ০৩:৪৯ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার কারণে বিশ্বে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দীর্ঘদিন বন্ধ থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, এর আগে আমরা একাধিকবার ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহবান জানিয়েছি। এছাড়া গতকাল আমাদের স্থায়ী কমিটির বৈঠকেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ওবায়দুল কাদেরের কথায় বোঝা যায়, সরকার করোনার কারণে নয়, শিক্ষার্থীদের সুরক্ষার জন্য নয়, কেবলমাত্র আন্দোলন ঠেকানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close