দিনাজপুরে ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিতে মানববন্ধন

২৩ আগস্ট ২০২১, ০৪:২৭ PM
উপজেলার আমতলা মোড় বাজারে এ মানববন্ধন

উপজেলার আমতলা মোড় বাজারে এ মানববন্ধন © টিডিসি ফটো

দিনাজপুর জেলার কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) অপসরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারী খাস জমি ইজারায় দুর্নীতি, সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আদেশ অমান্য করে পুকুর খননের (অনাপত্তি পত্র ) প্রদান না করায় এ মানববন্ধন করা হয়।

সোমবার (২৩ আগস্ট) সকালে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আমতলা মোড় বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাসুয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুল কাদেরর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, মো. আব্দুল মতিন, মো. আতাউর রহমান, সুকুমার রায়, লিটু রায়, মো. আফসার আলী, মো. হোসেন আলী, মো. তারা মিয়া, মো. জাকির হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তরা, উপজেলার সরকারি খাস জলাশয় ইজারায় দুর্নীতি বন্ধ, গরীব মৎসজীবীদের খাস জলাশয় খনন করে মাছ চাষে উপযোগীকরণ এবং ইউএনও ও এসিল্যান্ডের দ্রুত অপসারণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহণ করার হুঁশিয়ারী দিয়ে উক্ত ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬