হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

১৯ আগস্ট ২০২১, ১১:১৬ PM
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী © ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা।

আজ বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬