জাতির পিতার আদর্শ ও দর্শনকে ধারণ করতে হবে: স্পীকার

১৫ আগস্ট ২০২১, ১১:৩৭ PM
ড. শিরীন শারমিন চৌধুরী

ড. শিরীন শারমিন চৌধুরী © ফাইল ছবি

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অদম্য সাহস, প্রতিবাদী স্বত্তা এবং আপোষহীণতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চরিত্রের অন্যতম বৈশিষ্ট। তিনি কোনদিন কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি আমাদেরকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দিয়েছেন লাল-সবুজের পতাকা। বঙ্গবন্ধু আমাদের মুক্তির মহানায়ক।

তিনি আরও বলেন, জাতির পিতার দেখানো দর্শনকে ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জাতির পিতার আদর্শ ও দর্শনকে তুলে ধরতে হবে এবং জাতির পিতার আদর্শে উজ্জিবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে রবিবার (১৫ আগস্ট) বিকেলে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ।

ওয়েবিনারে আরও যুক্ত ছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। ওয়েবিনারটি সঞ্চালনা করেন ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, টিএসসির পরিচালক ড. মো. খোরশেদ আলম।

ওয়েবিনার শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence