জাতীয় শোক দিবসে মাদ্রাসা-ই-আলিয়ায় আলোচনা সভা

১৫ আগস্ট ২০২১, ০২:৩৯ PM
আলোচনা সভায় অতিথিবৃন্দ

আলোচনা সভায় অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে উক্ত আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক আলমগীর রহমানের সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার হেড মাওলানা একেএম আবদুল মাননান।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব আর সাহসী ভূমিকার কারণেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। তিনি ছিলেন সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর অসীম সাহসী নেতৃত্ব যুগের পর যুগ বাঙ্গালীদের অনুপ্রেরণার বাতিঘর হিসেবে অনুপ্রেরণা যোগাবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন দূরদর্শী রাজনৈতিক নেতা। ছোট সময় থেকেই তাঁর চরিত্রে ছিলো যোগ্য নেতৃত্বের গুণাবলি। পরবর্তী সময়ে নানা উত্থানের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে ছাত্র নেতায় পরিণত হন তিনি। এ সময় সমাজে দারিদ্র্য, বেকারত্ব ও জীবনযাত্রার নিম্নমানের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। বাঙালি শেখ মুজিব ধর্মতান্ত্রিক ও সামরিক আধিপত্যবাদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন। মুসলিমপ্রধান বিশ্ব জনপদে তিনিই প্রথম একটি আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত রচনা, হামদ- নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ট্যাগ: শোক দিবস
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬