পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের জয়শঙ্করের চিঠি

০৫ আগস্ট ২০২১, ০১:০২ PM
পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের জয়শঙ্করের চিঠি

পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের জয়শঙ্করের চিঠি © সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে বলেছেন, বাংলাদেশ আমাদের দুর্যোগ প্রতিরোধ কোয়ালিশনে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা আনন্দিত। আমাদের অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা ও হ্রাসের ক্ষেত্রে দু’দেশের মধ্যে সম্পন্ন সমঝোতা স্মারক-এমওইউ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এ উদ্যোগ দু’দেশকে ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকতে সাহায্য করবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

চিঠিতে ড. জয়শঙ্কর বলেন, দুর্যোগ প্রতিরোধে একে অপরকে সহায়তা প্রদান এখন সময়ের প্রয়োজন। ড. জয়শঙ্কর মহারাষ্ট্রে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক বার্তা পাঠানোয় ড. মোমেনকে ধন্যবাদ জানান।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬