হেফাজতের চার নেতার জামিন

০৪ আগস্ট ২০২১, ০৮:৪৮ PM
হেফাজতের চার নেতার জামিন

হেফাজতের চার নেতার জামিন © ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়া থানায় হামলার মামলায় হেফাজত ইসলামের চারজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৪ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- মো. ফোরকান উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. মকবুল ইসলাম চৌধুরী ওরফে ফারুক এবং সোহেল। এ চার জনকে গত ১০, ১২ ও ১৮ এপ্রিল গ্রেফতার করা হয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম ও মো. আল আমীন আবদুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

এর আগে, গত ২৬ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করেন। এরপর তারা চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালায় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত ৭/৮শ নেতাকর্মীকে আসামি করা হয়। এরমধ্যে পুলিশ বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬