রামেকের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

২৩ জুলাই ২০২১, ০৯:৩০ AM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালটিতে নতু রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে, ১৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজনের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর তিনি মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১১ জন, নাটোরের ২, চাপাইনবয়াবগঞ্জের ৪, নওগাঁর এক ও পাবনার ৪ জন করে মারা গেছেন।

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬