পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

২৩ জুলাই ২০২১, ০৯:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

আজ ভোর থেকে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। কঠোর বিধিনিষেধের মধ্যেই বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম। তিনি জানান সকাল সাড়ে ৭টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ৬ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬