ডোবায় বিদ্যুতের তার প্যাঁচানো এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫ জুলাই ২০২১, ১০:৪২ PM
এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

কুমিল্লায় জহিরুল (১৫) নামে নিখোঁজ এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নাঙ্গলকোট উপজেলার চিওড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জহিরুল উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের হাফেজ আয়ুব আলীর ছেলে। স্থানীয় ঢালুয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

জহিরুল ইসলামের বাবা আয়ুব আলী জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জহিরুল। সেই থেকে বাড়ি ফেরেনি। আজ সকালে বাড়ির পাশের একটি ডোবায় হাতে বিদ্যুতের তার প্যাঁচানো মরদেহ দেখতে পায় লোকজন।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পর্শে ওই কিশোরের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তেল নিয়ে ফেরার পথে সড়ক প্রাণ গেল তরুণের 
  • ০৩ এপ্রিল ২০২৬
তিন মাস পর বিএনপির নীতি নির্ধারকদের বৈঠক কাল
  • ০৩ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২০ দিনে মৃত্যু ১০৩ শিশুর
  • ০৩ এপ্রিল ২০২৬
নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
আরাকান আর্মির দৌরাত্ম্যে বেকায়দায় টেকনাফের জেলেরা, ২ বছরে ৫…
  • ০৩ এপ্রিল ২০২৬
ডায়রিয়া কেড়ে নিল সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রী মাহির জীবন
  • ০৩ এপ্রিল ২০২৬