জুনায়েদ ইভানের করোনা পজিটিভ

১২ জুলাই ২০২১, ০৯:২২ AM
জুনায়েদ ইভান

জুনায়েদ ইভান © ফাইল ছবি

জনপ্রিয় ব্যান্ডদল ‘অ্যাশেজ’-এর ভোকালিস্ট জুনায়েদ ইভান করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল রবিবার নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে জুনায়েদ ইভান লিখেছেন, ‘‘আমার করোনা পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’’

এর আগে, গত শনিবার সহকর্মী সুলতান রাফসান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন তিনিও করোনায় আক্রান্ত। রাফসানের জন্য দোয়া প্রার্থনা করে ইভান লিখেছেন, সুলতান রাফসান খান কিছুটা অসুস্থ। গত সপ্তাহ থেকে করোনায় আক্রান্ত। দোয়া করবেন।

এদিকে, চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলায় কিংবদন্তী পাবলিকেশন থেকে তার প্রথম উপন্যাস ‘শেষ’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সঞ্চিতা দাশ সৃষ্টি।

১৯৮৮ সালের আগস্ট মাসে জুনায়েদ ইভানের জন্ম। জুনায়েদ ইভান একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।

হবিগঞ্জে তেল মজুত ও পাচার ঠেকাতে অভিযান
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
close