গণমাধ্যমকে তথ্য না দিতে হাসপাতালগুলোকে নির্দেশ

০৯ জুলাই ২০২১, ০২:১৭ PM
ঢাকার সিভিল সার্জন কার্যালয়

ঢাকার সিভিল সার্জন কার্যালয় © ফাইল ফটো

ঢাকা জেলার হাসপাতালগুলোর করোনা রোগীদের তথ্য বা স্বাস্থ্যসেবা বিষয়ক কোন কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমকে না দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার সিভিল সার্জন। ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা জেলার হাসপাতাল, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামরাংগীর চরের ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, সব ধরনের মাতৃসদনকেন্দ্র, হেলথ ক্লিনিককে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারীকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনও প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনও ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

একই সাথে প্রিন্ট মিডয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরতথাকার নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের সামিল।

এ সংক্রান্ত কোনও তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয় ওই প্রজ্ঞাপনে।

ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
তেহরানের ইমাম হোসাইন বিশ্ববিদ্যালয়ে হামলা করল ইসরায়েল
  • ৩০ মার্চ ২০২৬
গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence