দেশে এ বছরেই ১০ কোটি ডোজ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

০৩ জুলাই ২০২১, ১২:৪৮ AM
টিকা হস্তান্তরের মুহূর্ত

টিকা হস্তান্তরের মুহূর্ত © সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসের টিকা নিয়ে আমাদের চিন্তার দিন শেষ। সংক্রমণ রোধে বিভিন্ন উৎস থেকে এ বছরই আমরা ১০ কোটি ডোজ টিকা পাবো।

শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা ভাইরাসের ১২ লাখ ডোজ টিকা গ্রহণকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সোর্স থেকে আমরা করোনা ভাইরাসের টিকা পাবো। এর মধ্যে একটি হলো কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে এখন বিনামূল্যে টিকা দিচ্ছে। এছাড়া আগস্টে সেরাম ইনস্টিটিউটের থেকেও টিকা পাওয়ার কথা রয়েছে। এরকম অনেকগুলো সোর্স থেকে আমরা এ বছরই ১০ কোটি ডোজ টিকা পাবো।

তিনি আরও বলেন, আগামী বছরের শুরুতে জনসম অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ টিকা পাবো। জনসনের এই টিকা এক ডোজ করেই দিতে হয়। ফলে আমরা সাতকোটি মানুষকে এই টিকা দিতে পারবো।

এবার লেবাননে ইসরায়েলের হামলা
  • ০২ মার্চ ২০২৬
ইরাক যুদ্ধের ভুলের কথা স্মরণ করে সরাসরি যুদ্ধে না জড়ানোর ঘো…
  • ০২ মার্চ ২০২৬
আরেক মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীর কাছে ৩ জাহাজে ইরানের হামলা, তেলের বাজারে অস্…
  • ০২ মার্চ ২০২৬
তেহরানে নতুন করে বিমান হামলা শুরু ইসরায়েলের
  • ০২ মার্চ ২০২৬
ইসরায়েলে রকেটে নিক্ষেপ করেছে লেবানন
  • ০২ মার্চ ২০২৬