আগামী দুইদিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে

২৯ জুন ২০২১, ১০:৫৮ AM
সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে

সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে © সংগৃহীত

মঙ্গল ও বুধবার এই দুইদিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এই সময়ে  সিলেটে ৭৪ মিলিমিটার, সীতাকুন্ডে ৩৩ মিলিমিটার, রাঙামাটিতে ২৩ মিলিমিটার, ফেনীতে ১৬ মিলিমিটার, যশোর ও কুতুবদিয়ায় ১৪ মিলিমিটার এবং সন্দ্বীপে  ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া  দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরির্বতিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close