মাজার জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

২০ জুন ২০২১, ০৮:৩৬ AM
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস © সংগৃহীত

মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই শিশুসহ মাইক্রোবাসের অন্তত পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের মাধবদী থানার পাঁচদোনার সাকুরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- মুক্তি আক্তার (৩০) ও তাঁর ছেলে সাদেকুল (৮), রুবি আক্তার (৪০) ও তাঁর মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া বেগম (৫২)। আহতরা হলেন- সাইফা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), রশিদ (৪০) ও কাজীমুদ্দীন (৫২)। হতাহত সবাই ঢাকার আশুলিয়ার জিরাব এলাকার বাসিন্দা ও তাঁরা পরস্পরের আত্মীয়।

পুলিশ জানায়, শনিবার সকালে চালকসহ ১৪ জন যাত্রী মাইক্রোবাসে করে আশুলিয়া থেকে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। ফেরার পথে পাঁচদোনার সাকুরার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাহিমা ও মুক্তি। আর নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে সাদেকুল এবং ঢাকায় নেওয়ার পথে মারা যান রুবি ও রোকেয়া।

দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক জানান,ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬