আদালত অবমাননার মামলায় এনটিআরসিএ নতুন চেয়ারম্যানকে অন্তর্ভুক্তির নির্দেশ

১৩ জুন ২০২১, ০৩:৫২ PM
এনামুল কাদের খান

এনামুল কাদের খান © ফাইল ফটো

আদালত অবমাননার মামলায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান এনামুল কাদের খানকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১ থেকে ১২ তম নিবন্ধনধারীরা আদালত অবমাননার এই মামলা করেছেন।

রোববার (১৩ জুন) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি দিলীরুজ্জামানানের সম্বনয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ। তিনি বলেন, আদালত অবমাননার মামলায় এনটিআরসিএর নতুন চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করার আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত আজ এই আদেশ দিয়েছেন

তিনি আরও বলেন, এই রায়ের ফলে  এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান এনামুল কাদের খান বিবাদী হলেন।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close