লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টিপাত

১৩ জুন ২০২১, ১১:২৫ AM
আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টিপাত

আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টিপাত © ফাইল ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী মেঘের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর সঙ্গে লঘুচাপের প্রভাবে বেড়ে গেছে বৃষ্টির পরিমাণও। এজন্য আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া আজ রবিবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, মূলত বর্ষাকালের মতো বৃষ্টিপাতের ধারা আজও থাকবে। আরও কয়েকদিন এ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আজ, কাল, পরশু বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সারাদেশে বিস্তার লাভ করেছে। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এসবের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অধিকংশ জায়গায়, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ও কাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। এছাড়া আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এবং উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার আকাশে গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close