খালেদার হার্ট ও কিডনি সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন

১১ জুন ২০২১, ০৩:০৩ PM
চিকিৎসাধীন খালেদা জিয়া

চিকিৎসাধীন খালেদা জিয়া © ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে তার চিকিৎসকরা উদ্বিগ্ন। তিনি যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে করানো সম্ভব নয়।

শুক্রবার (১১ জুন) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের কোথাও আশ্রয় নেয়ার জায়গা নেই। আগে মানুষের আস্থার জায়গা ছিল আদালত। তবে সেটিও এখন দলীয়করণ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত। বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। 

তিনি অবিলম্বে খালেদা জিয়া, নিপুন রায় চৌধুরী, আসলাম চৌধুরীসহ দল এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, মানুষকে শান্তিতে থাকতে দিন। তাদের বাঁচতে দিন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। হিটলার, নমরুদ, মুসোলিনি কেউ বাঁচতে পারেনিন

এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
বৈসাবির ছোঁয়ায় মুখর খাগড়াছড়ি, ফুল বিঝুতে রঙিন পাহাড়
  • ১২ এপ্রিল ২০২৬
close