ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট

৩০ মে ২০২১, ০৯:১০ AM
সিলেটে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে

সিলেটে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে © প্রতীকী ছবি

সিলেটে কয়েক ঘন্টার ব্যবধানে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে মাত্রা জানা যায়নি। এর আগে শনিবার (২৯ মে) পাঁচ বার ভূ-কম্পন অনুভূত হয়। এদিন সর্বশেষ দুপুর ১টা ৫৮ মিনিটে পঞ্চম বার ভূমিকম্প হয়েছিল।

এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে এবং ১১টা ৪০ মিনিটে চতুর্থ বার ভূমিকম্প হয়। আবহাওয়া অফিস জানায়, সিলেটে ছয় বার ভূমিকম্প হলেও চার বার শনাক্ত হয়েছে। সর্বশেষ দুপুর ১টা ৫৮মিনিটের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। 

এদিকে ভূমিকম্পের ফলে সিলেটের পাঠানটুলা দর্জিপাড়া এলাকায় হেলে পড়েছে দুটি ছয় তলা ভবন। খবর পেয়ে পুলিশ ও সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ  ভবন দুটি পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিকের পক্ষ থেকে কন্ট্রোল রুম ও হটলাইন নম্বর চালু করা হয়েছে।

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ০৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় খুদে উদ্ভাবকদের মেধা ও সৃজনশীলতার…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
close