ফের বাড়ল স্বর্ণের দাম

২২ মে ২০২১, ০৯:০৬ PM
দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম © ফাইল ফটো

দেশে আরও এক দফায় বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে দুই হাজার ৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভা‌লো মা‌নের সোনা দেশের বাজারে বিক্রি হবে ৭৩ হাজার ৪৮৩ টাকায়। আগে এ দাম ছিল ৭১ হাজার ৪৪২ টাকা। আজ শ‌নিবার (২২ মে) বাজুস সূত্র এ তথ্য জানিয়েছে।

বাজুসের সভাপতি এনামুল হক খান জানি‌য়ে‌ছেন, রোববার (২৩ মে) থে‌কে নতুন দাম কার্যকর হ‌বে। এর আগে চলতি মাসেরই ১০ তারিখে স্বর্ণের দাম প্রতি ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছি। এতে চলতি মাসেই স্বর্ণের দাম বাড়ল চার হাজার ৩৭৪ টাকা।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনা প্রতি ভরির দাম দুই হাজার দুই হাজার ৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। আর ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম ৫১ হাজার ২৬৩ টাকা করা হয়েছে।

তবে রূপার দাম আগেরটাই বহাল থাকছে। ২২ ক্যারেটের রূপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। আর ২১ ক্যারেটের দাম এক হাজার ৪৩৫ টাকা। এছাগা ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে ৯৩৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণে বিশ্ব বাজারে বেড়েছে সোনার মূল্য। আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও বিভিন্ন দাফতরিক জটিলতায় গোল্ড ডিলাররা আমদানি করতে পারছেন না সোনার বার।

সংগঠনের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটে বেড়েছে সোনার মূল্য। সার্বিক বিবেচনায় বাজুস আগামী ২৩ মে থেকে সোনা ও রূপার দাম বাড়িয়েছে।

লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে কাল, এরপর কী হবে?

আজ শনিবার ২২ ক্যারেট সোনা প্রতি ভরি বি‌ক্রি হ‌য়েছে ৭১ হাজার ৪৪২ টাকায়। আর ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকায় এবং সনাতন পদ্ধতিতে সোনা প্রতি ভরি বি‌ক্রি হ‌য়ে‌ছে ৪৯ হাজার ২২২ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণে বিশ্ব বাজারে বেড়েছে সোনার মূল্য। আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও বিভিন্ন দাফতরিক জটিলতায় গোল্ড ডিলাররা আমদানি করতে পারছেন না সোনার বার।

সংগঠনের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটে বেড়েছে সোনার মূল্য। সার্বিক বিবেচনায় বাজুস আগামী ২৩ মে থেকে সোনা ও রূপার দাম বাড়িয়েছে।

'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
আসমানে শাওয়ালের নতুন হেলাল
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence