রোজিনার গলা চেপে ধরা কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

১৮ মে ২০২১, ১১:০৬ AM
রোজিনা ইসলামকে গলাচেপে হত্যাচেষ্টা করছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কাজী জেবুন্নেছা বেগম

রোজিনা ইসলামকে গলাচেপে হত্যাচেষ্টা করছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কাজী জেবুন্নেছা বেগম © সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানির ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম ও কনস্টেবল মিজানসহ আরও ৫-৬ জনকে আসামি করে রোজিনা ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।

আরও দেখুন: সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

মঙ্গলবার (১৮ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু এ তথ্য জানান।

মনিরুল ইসলাম মিঠু বলেন, আমার স্ত্রীকে নির্যাতন করা হয়েছে। তার গলা চেপে ধরা হয়েছিল সচিবালয়ে। তাকে গুম করার উদ্দেশ্যে সচিবালয়ে আটকে রাখা হয়। আমার স্ত্রীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। আমার স্ত্রীর ওপর যে নির্যাতন করা হয়েছে এর বিরুদ্ধে আমরা মামলা করব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম ও কনস্টেবল মিজানসহ আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করব।

আরও দেখুন: সাংবাদিক রোজিনা ইস্যুতে সংবাদ সম্মেলনে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়

এদিকে রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ রিমান্ড আবেদন করেন। রিমান্ড বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

আরও দেখুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা

 

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬