স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা

১৮ মে ২০২১, ০৯:৪২ AM
স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয় © লোগো

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

আজ মঙ্গলবার (১৮ মে) সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে আজকের (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত বেলা ১১টার সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি কার্যনির্বাহী কমিটির আজকের জরুরি সভা থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছে বিএসআরএফ।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় ‘সাংবাদিক রোজিনা ইসলাম এর বিপক্ষে অভিযোগ’ সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।

মন্ত্রণালয়ে অবরুদ্ধ করার প্রায় ৫ ঘণ্টা পর শাহবাগ থানায় এনে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ তুলে সোমবার (১৭ মে) রাতে রোজিনার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মামলায় বাদী করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানীকে। দণ্ডবিধি ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলাটি করা হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬