বাস উল্টে স্কুলশিক্ষকের মৃত্যু

০৮ মে ২০২১, ১১:১৪ AM
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে বাস

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে বাস © সংগৃহীত

নাটোরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। ওই স্কুলশিক্ষকের নাম আসিদ কর্মকার। শনিবার (৮ মে) সকাল পৌনে ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কে শহরের হাজরা নাটোর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিদ সিংড়া উপজেলার হাতিয়ানদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি নাটোরের পটুয়াপাড়া মহল্লার অনিল কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৭টায় একটি যাত্রীবাহী বাস হাজারা নাটোর এলাকায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসিদ কর্মকার নিহত হন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন বলেন, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬