হেফাজত নেতা হাবীবুল্লাহ কাশেমী গ্রেফতার

২৮ এপ্রিল ২০২১, ১১:২৯ PM
হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী

হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী © ফাইল ফটো

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দলটির সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার হেফাজত নেতার বিরুদ্ধে দেশব্যাপী হেফাজত ইসলামের তাণ্ডবে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় উপস্থিতসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি নেতা বহিষ্কার
  • ২৬ জুলাই ২০২৬
তুরস্কে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক শেষে দেশে সেনাপ্রধান
  • ২৬ জুলাই ২০২৬
স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬
সাত কলেজ শিক্ষার্থীদের মাইগ্রেশন রোডম্যাপ শিগগিরই প্রকাশ
  • ২৫ জুলাই ২০২৬