সোনারগাঁওয়ের সেই ওসিকে অবসরে পাঠিয়েছে সরকার

২০ এপ্রিল ২০২১, ০৮:১০ AM
সোনারগাঁও থানার সাবেক ওসি রফিকুল ইসলাম এবং ‘দ্বিতীয় স্ত্রী’সহ মামুনুল হক

সোনারগাঁও থানার সাবেক ওসি রফিকুল ইসলাম এবং ‘দ্বিতীয় স্ত্রী’সহ মামুনুল হক © সংগৃহীত

সোনারগাঁওয়ের রিসোর্টে ‘দ্বিতীয় স্ত্রী’সহ অবরুদ্ধ হওয়ার পর সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছাড়িয়ে নিতে ব্যাপক সহিংসতা চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাখন পুলিশ নির্লিপ্ত ছিল বলে অভিযোগ ওঠে। পরদিনই সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে।

এবার  রফিকুল ইসলামকে অবসরে পাঠিয়ে দিয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক অবসরজনিত সুবিধা পাবেন তিনি।

গত ৩ এপ্রিল মামুনুল হক এক নারীকে নিয়ে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে যান। সেখানে তাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সে সময় মামুনুল হক দাবি করেন, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি।

এ ঘটনার পর হেফাজত কর্মীরা নারায়ণগঞ্জে বিক্ষোভ করেন। রয়্যাল রিসোর্টসহ সেখানকার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন তারা। ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের কার্যালয়েও হামলা হয়। এসময় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িঘরে ভাংচুর করার ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬