ঈদের পর আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে সৌদি আরব

১৯ এপ্রিল ২০২১, ০৩:১৯ PM
ফ্লাইট চালু করবে সৌদি আরব

ফ্লাইট চালু করবে সৌদি আরব © ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। মহামারির প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ের তীব্রতাও দেখা যাচ্ছে বেশি। তা সত্ত্বেও আগামী ঈদুল ফিতরের পরপরই আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি আরব।

সৌদির করোনা মোকাবিলা কমিটির সেক্রেটারি ডা. তালাল আল-তুয়াইজরি জানিয়েছেন, আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট ফের চালুর দিন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্তের বিভিন্ন মাত্রা ও পথ রয়েছে এবং ঘোষিত তারিখের আগেই সকল বিবরণ পেতে এখন অধ্যয়ন করা হচ্ছে।

এসময় তিনি করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা বিবেচনা করে দেশবাসীকে অতিজরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানান।

ভ্রমণের আগে টিকাগ্রহণের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে ডা. তালাল জানান, সৌদিতে ভ্রমণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং সেগুলো আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগেই ঘোষণা করা হবে।

তিনি বলেন, বিষয়টি শুধু সৌদি সম্পর্কিত নয়, অন্য দেশগুলোরও নিজস্ব শর্তাদি রয়েছে। আমাদের পরিকল্পনা হচ্ছে, ২০২১ সাল সমাপ্ত হওয়ার আগেই সমাজের ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়া। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলেই সৌদির স্কুলগুলো খুলে দেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

ট্যাগ: ফ্লাইট
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬