লকডাউনে কি রিকশা চলবে?

১২ এপ্রিল ২০২১, ০৯:০৩ PM
লকডাউনে ঢাকায় রিকশা চলবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

লকডাউনে ঢাকায় রিকশা চলবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন © ফাইল ফটো

আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে। এজন্য জারি করা নির্দেশনায় সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। এ অবস্থায় রাজধানীতে রিকশা চলবে কিনা তা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্বাভাবিক সময়ে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে বলে জানা গেছে। এটি সাধারণ মানুষের চলাচলের অন্যতম মাধ্যমও। এ পরিস্থতিতে সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনের প্রজ্ঞাপন অনুযায়ী রিকশাও চলবে না। করোনা মোকাবিলায় সর্বাত্মক এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ থেকে ২১ এপ্রিল চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না বাড়ির বাইরে।

প্রজ্ঞাপনের তৃতীয় কলাম অনুযায়ী, সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। এরমধ্যে সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ও জরুরি সেবাদানে এ আদেশ প্রযোজ্য হবে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবহনের মধ্যে রিকশাও পড়ে। সে অনুযায়ী এ বাহনও বন্ধ থাকবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সব পরিবহন বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।’ সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬