তিন মাসে ১৫৫ শিশু ধর্ষণের শিকার, খুন হয়েছে ১৪৪ জন

১০ এপ্রিল ২০২১, ০৯:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২১ সালের প্রথম তিন মাসে দেশে ১৫৫ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে ১৪৪ জন শিশুকে হত্যা করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ‘হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২৩৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময়ে ২২ জন নারী যৌন সহিংসতা, ৮ জন নারী এসিড আক্রমণের শিকার, ১০৭ জন পারিবারিক সহিংসতার শিকার ও ৩৫ জন নারী যৌতুক না দিতে পেরে সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে ৫ গৃহকর্মী মারা গেছে।

আসকের এই প্রতিবেদনে বলা হয়, এই তিন মাসে সংখ্যালঘুদের ৯৪ টি ঘর আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে ৩৪ টি উপাসনালয়। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৪ জন, কারাগারে ১৪ জন ও রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ৩৬ জন মৃত্যুবরণ করেছেন।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence