পুলিশকে মারধর করে আসামি নিয়ে গেল আন্দোলনকারীরা

২৫ মার্চ ২০২১, ০৫:৪৯ PM

© সংগৃহীত

পুলিশকে মারধর করে মোদির আগমনবিরোধী আন্দোলন থেকে আটকদের ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান কবির। তিনি বলেছেন, মোদিবিরোধী আন্দোলন থেকে আটক একজনকে চিকিৎসা দিতে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সেখানে আন্দোলনকারীরা তাকে মারধর করে আসামীদের নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় তারা হাসপাতালের জরুরি বিভাগেও আন্দোলনকারীরা মোদিবিরোধী স্লোগান দিতে থাকেন।

এসআই রায়হান কবির বলেন, মোদিবিরোধী আন্দোলন থেকে আটক একজনকে চিকিৎসা দিতে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় আগে থেকেই আহতদের সঙ্গে থাকা ঢামেকের জরুরি বিভাগে ২৫-৩০ ছাত্র আমাকে দেখে উত্তপ্ত হন। এক পর্যায়ে তারা আমাকে মেরে ও নাক-মুখে ঘুষি মেরে রক্তাক্ত করে আবুল কালাম আজাদসহ তামজিদ ও সুবর্নাকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে চলে যান।

এর আগে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তামজিদ ও সুবর্না। এ সময় ঢামেক হাসপাতালে বিক্ষোভকারী ২৫-৩০ জন এসআই রায়হানকে মারধর করে তামজিদ, সুবর্না ও আবুল কালাম আজাদকে ছিনিয়ে নিয়ে যায়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে শুরু হয়। এতে সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়া এ বিক্ষোভ মিছিল থেকে সৃষ্ট ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন- মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি-পেট্রোল), পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, মতিঝিল থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল।

বাকি ৩ পুলিশ সদস্য সামান্য আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), মতিঝিল জোনের ট্রাফিক ইন্সপেক্টর ও একজন কনস্টেবল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, মতিঝিল-পল্টন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত পুলিশ ৭ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি তিন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে তরমুজের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence