বইমেলায় আসছে প্রধানমন্ত্রীর নতুন বই ‘My father, My Bangladesh’

১৬ মার্চ ২০২১, ০৪:৫৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

অমর একুশে বইমেলা ২০২১ এর প্রথম দিন বৃহস্পতিবার (১৮ মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই My father, My Bangladesh প্রকাশিত হবে।

প্রধানমন্ত্রীর লিখিত ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থের নির্বাচিত ৬টি প্রবন্ধের অনুবাদ এ গ্রন্থে স্থান পেয়েছে। প্রবন্ধগুলো: Bangladesh Wins Freedom, My father Sheikh Mujibur Rahman, Memories of Tungipara and the Future of Rural Bangladesh, The Murder of Sheikh Mujib and the Attack on Our Young Nation, The House on Dhanmondi Thirtytwo, A Pilgrimage of the Nation.

বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। আর প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিন্ত্রী। বইটির বিনিময় মূল্য নির্ধারিত হয়েছে ২৫০ টাকা মাত্র।

বইটির উৎসর্গ পত্রে লেখা হয়েছে ‘My Father Sheikh Mujibur Rahaman and My Mother Sheikh Fazilatun Nesa Mujib (Renu)’.

এছাড়াও আগামী প্রকাশনী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্মোক্ত ১৪টি বই প্রকাশ করেছে। বইগুরো হলো:
শেখ মুজিব আমার পিতা, নির্বাচিত প্রবন্ধ, সাদা কালো, ওরা টোকাই কেন, দারিদ্র দূরীকরণ: কিছু চিন্তাভাবনা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সহে না মানবতার অবমাননা, বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, Living in tears, People and Democracy, Democracy In Distress Demeaned Humanity, Democracy Poverty Elimination Peace.

বইগুলো অমর একুশের বইমেলায় আগামী প্রকাশনী প্যাভিলিয়নে পাওয়া যাবে বলে জানা গেছে।

ট্যাগ: বইমেলা
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence