একুশে গ্রন্থমেলা বৃহস্পতিবার থেকে, ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬ মার্চ ২০২১, ১১:২২ AM
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে বাংলা একাডেমির সংবাদ সম্মেলন

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে বাংলা একাডেমির সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

আগামী বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই মেলা উন্মুক্ত করে দেয়া হবে বইপ্রেমীদের জন্য। আজ মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি উপস্থিত ছিলেন।

এদিকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুরসত নেই।

ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। তবে এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মেলার দিনক্ষণ পিছিয়েছে। ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া এ মেলা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৮৩ সালে মনজুরে মওলা যখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার উদ্যোগ নেন। কিন্তু শেষ পর্যন্ত বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬