বাওরে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

১২ মার্চ ২০২১, ০৯:১১ PM
বাওড়

বাওড় © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাওরে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম মোস্তাকিম মোল্লা (৯)।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে উপজেলার মধুমতি বাওরের ঘোনাপাড়া ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ মোস্তাকিম চরচাপতা গ্রামের রব মোল্লার ছেলে। মোস্তাকিম চরচাপতা কালিম উদ্দিন মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়তো।

ওসি মো. আজিজুর রহমান জানান, একই এলাকার তিনটি শিশু এক সঙ্গে মধুমতি বাওরে গোসল করতে নামে। পরে তাদের মধ্যে মোস্তাকিম নিখোঁজ হলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে তারা গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেয়।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence