ডিজিটাল আইনের অপব্যবহার রোধে কাজ করছি: আইনমন্ত্রী

০৬ মার্চ ২০২১, ০৫:১৫ PM
আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক © ফাইল ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার (৬ মার্চ) দুপুরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি গণমাধ্যমকে এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং দুর্ব্যবহার নিয়ে যেন কোনো প্রশ্ন না থাকে, কোনো ধরনের বির্তক না থাকে সে জন্য তা দূরীকরণের জন্য আমরা কাজ করছি।

তিনি বলেন, সে জন্য আমরা অনান্য দেশে যা হচ্ছে তা নিয়ে হিউমেন রাইটস কমিশনের সঙ্গে আলোপ আলোচনা করছি। মূলত বেস্ট প্র্যাকটিসটা দেখার জন্য, তারপর আইনটি নিয়ে আমরা চিন্তাভাবনা করব। সে জন্য আমরা কাজ করছি, যেন এর অপব্যবহার রোধ করা যায়।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার কিছু কিছু ক্ষেত্রে, মানুষ কিছু কিছু জায়গায় এমন কিছু মামলা এ আইনে করার চেষ্টা করছেন যা ডিজাটাল নিরাপত্তা আইনে মামলা করা যায় না।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। মানুষ যদি কোনো ব্যাপারে তাদের বক্তব্য দেয়, সেখানে যদি একটাও মানুষ দেয় এবং এই বিষয়টা যদি সরকারের কাছে আসে তাহলে সরকার এটি নিয়ে অবশ্য দেখার চেষ্টা করে।

জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক নিয়ে যা বলছে ডিবি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নতুন টুর্নামেন্টের সূচি ও স্কোয়াড ঘোষণা বিসিবির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপনার আমার অধিকার সমান হিন্দু ধর্মাবলম্বীদের: হাবিব
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬