করোনামুক্ত হলেন শায়খ আহমাদুল্লাহ

১২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪১ PM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © ফাইল ফটো

বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে গত ৬ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

আহমাদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে, ‘‘আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ও আপনাদের নেক দোয়ায় হাসপাতালে টানা ছয়দিন বিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পর শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-কে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি এখন ডাক্তারদের পরামর্শে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। বাসায় অবস্থানকালে তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এ সময় কথাবার্তা বলা এবং অন্যান্য কাজকর্ম করার ব্যাপারে তার জন্য বিধি-নিষেধ রয়েছে। মাসখানেক পর্যন্ত কোনো মানসিক এবং শারীরিক চাপ নিতে তাকে বারণ করা হয়েছে। তার ফুসফুসে নতুন করে সংক্রমণজনিত সমস্যা দেখা দেয়নি, তবে আগের সংক্রমণজনিত সমস্যার কিছুটা অবশিষ্ট রয়েছে। তার পরিবারের অন্য সদস্যদের অবস্থাও স্থিতিশীল রয়েছে।

সবার কাছে শায়খের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেন শায়খকে পুরোপুরি সুস্থতা দিয়ে স্বমহিমায় আমাদের সামনে ফিরে আসার তাওফিক দান করেন।’’

এর আগে গত ৪ ফেব্রুয়ারি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহর করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেন। পরে তাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করার পর তার করোনা পজিটিভ ধরা পরে। এর পর থেকে এ হাসপাতালেটিতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
close