প্রধানমন্ত্রী দেশের চেহারা উন্নয়ন দিয়ে বদলে দিয়েছেন: তথ্যমন্ত্রী

১৫ জানুয়ারি ২০২১, ০৬:৪৭ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশের চেহারাটাই উন্নয়ন দিয়ে বদলে দিয়েছেন। আজ থেকে এক যুগ আগে দেশের চেহারা কেমন ছিল তা ভাবতেই অবাক লাগে।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেড়শ বছর পর দেশের রেললাইন সম্প্রসারণের কাজ চলছে। আগামী বছর জুন মাস নাগাদ কক্সবাজারেও রেল যোগাযোগ শুরু হবে। তিনি ১২ বছর আগের দেশের উন্নয়ন এবং এখনকার উন্নয়ন চিত্র মানুষের মাঝে তুলে ধরতে তৃণমূলের দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মত বিনিময় সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোসতাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদ, এমপি আশেক উল্লাহ রফিক, এমপি সাইমুম সরওয়ার কমল, এমপি কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, সহ সভাপতি রেজাউল করিম প্রমূখ বক্তৃতা করেন।

১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬
এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
কুপিয়ে শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ…
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬