সাড়ে সাত কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে বই দিচ্ছে সরকার

৩০ ডিসেম্বর ২০২০, ১০:৫৪ PM
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

সরকার দেশের সাড়ে সাত কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই পৌঁছে দিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার বেলা নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলক বলেন, প্রযুক্তি শিক্ষায় তরুণ প্রজন্মকে সরকার শিক্ষিত করছে। প্রযুক্তিতে চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে, সে সম্ভবনা তৈরি হয়েছে। সাড়ে চার লাখ তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং করছে। বিদেশি মুদ্রা অর্জনে সহায়তা করছে।

তিনি বলেন, ক্ষমতা নয়, জনগণের কল্যাণে কাজ করছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার তা বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, ১৬ বছর সিংড়া পৌরসভা পিছিয়ে ছিল। বর্তমান মেয়র ফেরদৌস বিগত পাঁচ বছরে উন্নত, নিরাপদ সিংড়া উপহার দিয়েছে। করোনা ও বন্যার সময় মানুষের পাশে ছিলেন। সিংড়া পৌর এলাকায় মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় এসেছে, ফ্রি ওয়াই ফাই জোন হয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬