৬ মাসের সন্তানকে রেখে না ফেরার দেশে বিসিএস কর্মকর্তা

১৮ ডিসেম্বর ২০২০, ০৫:০৯ PM
ডা. দিপংকর পোদ্দার

ডা. দিপংকর পোদ্দার © ফাইল ফটো

মাত্র ছয় মাস আগেই বাবা হয়েছিলেন ৩৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা ডা. দিপংকর পোদ্দার। তবে প্রিয় সন্তান-স্ত্রীকে রেখে না ফেরার দেশে পারি জমিয়েছেন তিনি। শুক্রবার (১৮ ডিসেম্বর) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই বিসিএস কর্মকর্তা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করে শুক্রবার সকালে তিনি স্ত্রী ও সন্তানের কাছে যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর নামক স্থানে পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, ডা. দীপংকর ৩৯তম বিসিএসএর একজন কর্মকর্তা। তার স্ত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে কোর্সে আছেন। তাদের ৬ মাসের এক সন্তানও রয়েছে। তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিসিন ও শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬