পিএইচডি ডিগ্রি পেলেন সেনাবাহিনীর প্রধান

২৯ নভেম্বর ২০২০, ০৭:১২ PM
সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ © ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তাঁর পিএইচডির বিষয় ছিল ‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস অব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) : ইস্যুস ইন ট্রান্সন্যাশনাল থ্রেট’।

আজ রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের ( বিইউপি) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এ পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়। সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সেনাবাহিনী প্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর।

অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সর্ম্পক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।

সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সর…
  • ২২ এপ্রিল ২০২৬
জবিতে ‘বিশেষ বৃত্তি’ সুপারিশপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্ট খো…
  • ২২ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির ফাইল শিক্ষামন্ত্রীর দপ্তরে
  • ২২ এপ্রিল ২০২৬