হেফাজতের নতুন আমীর জুনায়েদ বাবুনগরী

১৫ নভেম্বর ২০২০, ০২:৩৫ PM
আল্লামা জুনায়েদ বাবুনগরী

আল্লামা জুনায়েদ বাবুনগরী © ফাইল ফটো

দেশের আলোচিত ‘অরাজনৈতিক সংগঠন’ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মনোনীত হয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব মনোনীত হয়েছেন জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ রোববার(১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় কাউন্সিলে এ ঘোষণা দেয়া হয়।

এদিন হাটহাজারী মাদ্রাসার শিক্ষাভবনের ৩য় তলায় সকাল সাড়ে ১০টায় শুরু হয় প্রতিনিধি সম্মেলন। এতে সভাপতিত্ব করেছেন আল্লামা শফীর জীবদ্দশায় হেফাজত থেকে পদত্যাগকারী সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রসঙ্গত, এ বছরের গত ১৮ সেপ্টেম্বর আল্লামা শফীর মৃত্যুর পর আমীরের পদটি শূন্য হলে হেফাজতের কেন্দ্রীয় সম্মেলনে প্রস্তুতি নিতে থাকেন ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন দাবি করা দলটির নেতারা। সম্মেলন বাস্তবায়ন করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

তবে এতে আল্লামা শফীর অনুসারী হিসেবে পরিচিত নেতাদের রাখা হয়নি। বিপরীতে মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও বিএনপি-জামায়াত সংশ্লিষ্টদের প্রাধান্য দেয়া হয়েছে। 

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence