পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

১৩ নভেম্বর ২০২০, ১১:১৪ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম © ফাইল ফটো

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পাতায় এ খবর জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় সবার দোয়া চান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জানান, বৃহস্পতিবার হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আজ শুক্রবার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যেতে পারেননি প্রতিমন্ত্রী শাহরিয়ার।

এদিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা পাবনার ঈশ্বরদীতে ওই প্রকল্প এলাকা পরিদর্শনে যান।

সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬