করোনামুক্ত তথ্যমন্ত্রী

২৫ অক্টোবর ২০২০, ০৩:১৮ PM
হাছান মাহমুদ

হাছান মাহমুদ © ফাইল ফটো

করোনামুক্ত হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। গতকাল শনিবার রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছে। এর আগে গত ১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হন।

তথ্যমন্ত্রী এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন।

দেশে গতকাল শনিবার পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭। এর মধ্যে ৫ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৩৬৩ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার ১৯৮ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৯৪৩ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার।

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬
সুখবর পাচ্ছেন প্রায় ৩০০ শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভ…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬