এইচএসসির ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছেন শিক্ষার্থীরা

২১ অক্টোবর ২০২০, ০৪:১২ PM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের ফরম পূরণের জন্য নেয়া টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা বাতিল হওয়ায় এ-সংক্রান্ত কাজে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা বাদ দিয়ে অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের সার্টিফিকেটের সঙ্গে ফেরত দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এবারের এইচএসসি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করার পরও পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এ অবস্থায় পরীক্ষার্থীদের ফরমপূরণের জন্য নেয়া অর্থ ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু পরীক্ষা বাতিল হয়েছে তাই উত্তরপত্র মূল্যায়ন ও ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে না। এ বাবদ যে পরিমাণে অর্থ রয়েছে তা শিক্ষার্থীদের ফেরত দেয়া হবে।

শিক্ষার্থীরা কত টাকা পেতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র তৈরি, কেন্দ্র বুকিং, ফরমপূরণ, এডিমিট কার্ড ও সার্টিফিকেট বিতরণ করব। এ বাবদ অধিকাংশ অর্থ ব্যয় হবে।তাই খুব বেশি অর্থ ফেরত দেয়া সম্ভব হবে না। ৫০০ থেকে ৬০০ টাকা ফেরত দেয়া সম্ভব হতে পারে। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা তুলনামূলক একটু বেশি ফেরত পাবে। আমরা হিসাব-নিকাশ কষে দেখছি। আমাদের কাছে যতটুকু রয়েছে তার পুরোটাই ফেরত দেয়া হবে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬