তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় হাটহাজারীতে দোয়া-মাহফিল

১৭ অক্টোবর ২০২০, ১০:৩৮ PM
দোয়া-মোনাজাত অনুষ্ঠান

দোয়া-মোনাজাত অনুষ্ঠান © টিডিসি ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের করোনাভাইরাস থেকে আশু রোগমুক্তি ও দীর্ঘায়ুর কামনায় খতমে কোরআন ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য মো. রাশেদুল ইসলাম রাসেল।

আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমীনুল হক ফরহাদাবাদী দরগার আয়োতাধীন মাদ্রাসার শিক্ষার্থীরা এই খতমে কোরআনে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন বড় শাহজাদা সৈয়দ মোক্কামেল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এস এম মহিন উদ্দীন, আব্দুল মান্নান সুমন, মোরশেদুল আলম, তানভির ইভান, শেখ সুমন্সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে যান। সেখানে তার করোনা পরীক্ষা করানো হয় এবং রাতে পাওয়া ফলে করোনা পজিটিভ আসে। তথ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজ থেকে একটি পোস্টে তাঁর করোনা পজিটিভের কথা জানান ও সকলের কাছে দোয়া চান। একইসঙ্গে তিনি সুস্থ আছেন বলেও সকলকে আশ্বস্থ করেছেন।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬