আমাদের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

১১ অক্টোবর ২০২০, ০৯:৪৮ AM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১০ অক্টোবর) বিকালে মানিকগঞ্জে পৌরসভার নয়াকান্দি এলাকায় প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণের হার এখনও শতকরা ১১ ভাগ। আমাদের আরও কাজ করতে হবে এবং সংক্রমণের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। দেশে গত এক সপ্তাহে গড়ে করোনায় মৃত্যু প্রতিদিন ২০ -২২ জনের মতো। তবে একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। আমাদের টার্গেট এখন করোনায় যেন একটি মানুষেরও মৃত্যু না হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেণ, করোনা নিয়ে বিরোধীদলসহ অনেকেই স্বাস্থ্য বিভাগের সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রশংসা পাওয়াতে আমাদের সেই দুঃখ দূর হয়ে গেছে। করোনার টিকার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সামনে শীত আসছে, এই সময় করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শীতের সময় সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলা ভালো।

নিপোর্টের মহাপরিচালক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত সচিব শাহ আলম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নিপোর্টের পরিচালক নিমাই চন্দ্র পাল।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence