মন্ত্রীর করোনা পজিটিভ, কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

০৫ অক্টোবর ২০২০, ০৮:১২ PM

© সংগৃহীত

করোনা পজিটিভ এক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন। আজ সোমবার এক বিবৃতিতে ইয়াসিন ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, পরীক্ষায় বাকরির করোনাভাইরাস পজিটিভ ফল এসেছে।

এরপরই গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের কোভিড-১৯ সংক্রান্ত বৈঠকে বাকরির ঘনিষ্ঠ সংস্পর্শে যারা ছিলেন তাদের জন্য বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ জারি হয়।

সে নির্দেশ মেনে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই প্রধানমন্ত্রী তার বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন।

তবে এতে সরকারি কাজে কোনও বিঘ্ন ঘটবে না বলেও জানিয়ে প্রধানমন্ত্রী ইয়াসিন বলেন, আমি বাড়ি থেকেই কাজ চালিয়ে যাব এবং প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করব।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় সোমবার দেশটিতে নতুন ৪৩২ জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে। মহামারীর শুরু থেকে একদিনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যায় এটি নতুন রেকর্ড।

উচ্চসংক্রমণের এই ধারা চলতে থাকলে করোনাভাইরাসের সব কড়াকড়ি আবার আরোপ করা হতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। করোনাভাইরাসের ঊর্ধ্বগতির জন্য মালয়েশিয়ায় রাজনীতিবিদরা জনরোষের মুখে আছে।

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬